ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছাড়াল, সরকারের বিরুদ্ধে ক্ষোভভেনেজুয়েলার দ্বৈত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। ত্রাণ ও উদ্ধার তৎপরতা নিয়ে জনরোষের মধ্যেও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক অস্থিরতার আশঙ্কা নাকচ করেছেন। এদিকে মরদেহ শনাক্ত ও দাফনে সংকট তীব্র হওয়ায় গণকবর তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।০৬ জুলাই ২০২৬
স্বজনের আশায় ধ্বংসস্তূপের পাশে অন্তহীন অপেক্ষাভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৬৪৫ জন। নিখোঁজ প্রায় ৩৮ হাজার ৫০০ জন। ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন স্বজনেরা।ভূমিকম্পের সাত দিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপে জীবিত কাউকে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।০৪ জুলাই ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধারভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানার ৮ দিন পর একজনকে ধসে পড়া ভবনের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে উদ্ধার করা হয়।০৩ জুলাই ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্প•মর্গে আসছে শত শত মরদেহ, সরকারি তথ্য নিয়ে প্রশ্নভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃত ও নিখোঁজের সংখ্যার সরকারি হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। ওই বিপর্যয়ের এক সপ্তাহ পর বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২ হাজার ২৯৫ জন নিহত হয়েছেন। তবে দেশটির মানুষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মত, সরকারি হিসাবের চেয়ে প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি।০২ জুলাই ২০২৬
ধ্বংসস্তূপে চলছে জীবনের খোঁজ, ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলাভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পরও ধ্বংসস্তূপে চলছে জীবিতদের খোঁজ। নিহত বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।৩০ জুন ২০২৬
ভেনেজুয়েলায় নিহত ১,৪৫০ ছাড়াল, ক্ষীণ হচ্ছে আশার আলোভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পাঁচ দিন পরও ধ্বংসস্তূপের নিচে জীবনের খোঁজ চলছে। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে নতুন করে জীবিত কাউকে উদ্ধারের আশা দ্রুত ক্ষীণ হয়ে আসছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৪৫০ জনে।২৯ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পনিখোঁজের তালিকায় ৫০ হাজার, নিহত বেড়ে ১৪৩০ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কাই সত্য হতে পারে। এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মূল দুশ্চিন্তা নিখোঁজ ৫১ হাজারের বেশি মানুষ নিয়ে। তাঁদের জীবিত উদ্ধারে সীমিত সরঞ্জাম নিয়ে এখন সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে। খবর আলজাজিরার।২৮ জুন ২০২৬
এবার আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল ভারতওআফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।২৭ জুন ২০২৬
ভেনেজুয়েলায় আবার ভূমিকম্প, নিহত বেড়ে ৯২০ভেনেজুয়েলার উত্তর উপকূলে নতুন ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। গত বুধবার সন্ধ্যায় দেশটিতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর শুক্রবার নতুন কম্পনটি অনুভূত হয়। বুধবারের ওই ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।২৭ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছে স্বজনভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ থাকার আশঙ্কা রয়েছে। তাদের উদ্ধারে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে।২৬ জুন ২০২৬
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান-ফিলিপাইনফিলিপাইন ও পাকিস্তানে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে ৬ দশমিক ৪ ও ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৪ ও ৫টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।২৬ জুন ২০২৬