স্ট্রিম ডেস্ক

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান আবারও নির্বাচিত হয়েছেন। তিনি ৯৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন। তবে নির্বাচনে ‘বড় কারচুপি’ হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবারের নির্বাচনে মোট ৩ কোটি ২০ লাখ ভোট পড়েছে। ভোটের প্রায় সবকটিই পেয়েছেন সামিয়া।
শনিবার সকালে ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশনের প্রধান জ্যাকবস মওয়ামবেগেলে বলেন, ‘চামা চা মাপিনদুজি (সিসিএম) দলের প্রার্থী সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।’
তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ভোটের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিভিন্ন শহরে সহিংসতায় শত শত মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সরকার সহিংসতার মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে।
আংশিক স্বায়ত্তশাসিত অঞ্চল জানজিবারে স্থানীয় নির্বাচনে একই দলের হুসেইন মুইনি ৮০ শতাংশ ভোটে জয়ী হয়েছেন। তবে বিরোধীরা অভিযোগ করেছে, সেখানে ভোটে ‘বড় কারচুপি’ হয়েছে।
শুক্রবারও রাজধানী দার এস সালামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা সামিয়ার পোস্টার ছিঁড়ে ফেলে এবং ভোটকেন্দ্রে হামলা চালায়। সেনাপ্রধানের হুঁশিয়ারির পরও বিক্ষোভ থামেনি।
এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তরুণেরা। তাঁদের অভিযোগ, নির্বাচন অন্যায্যভাবে হয়েছে। তাঁরা বলছেন, প্রধান বিরোধী দলীয় নেতাদের সরকার দমন করছে—একজন জেলে, আরেকজনকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।
বিরোধী দল চাদেমার এক মুখপাত্রের দাবি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোম্বো তাহিব সহিংসতাকে ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, নিরাপত্তা বাহিনী দ্রুত ও দৃঢ়ভাবে ব্যবস্থা নিয়েছে।
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন টুন্দু লিসু। তিনি বর্তমানে রাষ্ট্রদ্রোহের মামলায় আটক রয়েছেন। অন্য প্রতিদ্বন্দ্বী লুহাগা ম্পিনা আইনি জটিলতায় নির্বাচনে অংশ নিতে পারেননি।
সামিয়ার দল সিসিএম স্বাধীনতার পর থেকে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার রাজনীতিতে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে। তারা কখনো নির্বাচনে হারেনি।
ভোটের আগে মানবাধিকার সংস্থাগুলো সরকারের দমননীতি নিয়ে সমালোচনা করেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, বিরোধীদের ওপর ‘ভয়ের রাজত্ব’ চলছে—গুম, নির্যাতন, ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটছে। সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছিল, নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষভাবে।
২০২১ সালে প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর সামিয়া দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
সূত্র: বিবিসি

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে