স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য দিয়েছেন। খবর আল-জাজিরার।
ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী নিখুঁতভাবে একটি জটিল অভিযান পরিচালনা করেছে। এতে বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প আরও বলেন, আইএসের বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি মনে করেছিল সে আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবে। কিন্তু সে জানত না, আমাদের এজেন্টরা তার প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিচ্ছিল।
অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানালেও ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
২০২৩ সাল থেকে আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আল-মিনুকির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।
ট্রাম্প দাবি করেন, তাকে হত্যার মাধ্যমে আইএসের বৈশ্বিক কার্যক্রম দুর্বল হয়ে পড়বে।
এদিকে, কয়েক মাস ধরেই ট্রাম্প অভিযোগ করে আসছেন, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে খ্রিস্টানদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ঠেকাতে দেশটির সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
তবে অভিযোগ অস্বীকার করে নাইজেরিয়া সরকার জানায়, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে।
গত বছরের বড়দিনে মার্কিন বাহিনী সোকোতো অঙ্গরাজ্যে একটি বিমান হামলা চালায়। হামলাটি আইএস যোদ্ধাদের লক্ষ্য করে চালানো হয় বলে জানায় তারা।
এরপর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য নাইজেরিয়ায় শত শত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
তবে নাইজেরিয়া সরকার জানায়, মার্কিন বাহিনী কেবল সাহায্যের জন্য কাজ করছে।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৭ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ ঘণ্টা আগে