স্ট্রিম ডেস্ক

নাটকীয়তার পর অবশেষে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া হওয়া থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে সকাল সাড়ে ১০টার দিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। খবর এনডিটিভির।
শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বিজয়ের আমন্ত্রণে জোট সরকারের শরিক হিসেবে কংগ্রেসের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
থালাপতি বিজয়ের শপথের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দুই দলের শাসনের অবসান হলো। এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার শনিবার রাতে বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আজ বিজয়ের সঙ্গে তাঁর দলের ৯ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিজয়ের মাত্র দুই বছরের দল তামিলাগা ভেটরি কাজগম (টিভিকে) ১০৮টি আসন পেয়ে চমক দেখায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন না পাওয়ায় জটিলতা দেখা দেয়। সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারায় সরকার গঠনের প্রস্তাব নিয়ে যাওয়া বিজয়কে একাধিকবার ফিরিয়েও দেন রাজ্যপাল।
এর মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ডিএমকে (এককভাবে ৫৯ আসন) এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট (৫৩ আসন) মিলে সরকার গঠনের আলাপ তোলায় উত্তেজনাও দেখা দেয়। তবে শেষপর্যন্ত কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং আইইউএমএল-এর সমর্থনে ১২০ জন বিধায়ক নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন বিজয়।
এদিকে বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ঢল নামে। এই শপথের মাধ্যমে রূপালি পর্দার নায়ককে বাস্তবের জননেতা হিসেবে দেখার অপেক্ষা ফুরাল লাখ লাখ ভক্ত ও সমর্থকের।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৮ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৮ ঘণ্টা আগে