স্ট্রিম ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় তিনি খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মোদি লেখেন, ‘তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই শোকাবহ ক্ষতি সহ্য করার শক্তি সর্বশক্তিমান যেন তাঁর পরিবারকে দান করেন।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারেও তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন, ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর উষ্ণ সাক্ষাতের কথা তিনি স্মরণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে পথ দেখাবে।
শোকবার্তার শেষাংশে নরেন্দ্র মোদী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে