তথ্যসূত্র:

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৭৬৫ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৪০ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৩৪৪ জনে। এ ছাড়া এই সময়ে ১ লাখ ৭২ হাজার ২৪২ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষের দেহাবশেষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে চলা এই আগ্রাসনে গাজার সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বারবার আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানানো হলেও তা কার্যত ব্যর্থ হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে গাজার বিভিন্ন স্থানে নিয়মিত হামলার ঘটনা ঘটছেই।

.png)

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ, যা অনেকের কাছে ‘বাঁকড়া মসজিদ’ নামেও পরিচিত, তাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান নয়, সুরক্ষার বিনিময়ে যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালিতে টোল আদায় করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সম্ভবত আমরাই পরিচালনা করব। আমরা এই প্রণালির অভিভাবক (গার্ডিয়ান) হতে যাচ্ছি।’
৮ ঘণ্টা আগে
নদীকে ঘিরেই মানবসভ্যতার জন্ম। কিন্তু সেই নদীই কখনো কখনো সভ্যতার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। ইতিহাসে এমন অনেক বন্যা আছে, যেগুলো শুধু কয়েকটি শহর বা গ্রামের ক্ষতি করেনি, বদলে দিয়েছে একটি দেশের অর্থনীতি, নগর পরিকল্পনা, এমনকি রাষ্ট্রের দুর্যোগ মোকাবিলার চিন্তাভাবনাও।
১০ ঘণ্টা আগে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত শাসনামলে কাতারকে সফট পাওয়ারের এক অনন্য মডেলে রূপান্তরিত করেন। আল জাজিরা প্রতিষ্ঠা, লেবানন-দারফুর-ফিলিস্তিন সংকটে মধ্যস্থতা এবং আল-উদেইদ বিমানঘাঁটি প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব বিস্তার করে দেশটি।
১৪ ঘণ্টা আগে