তথ্যসূত্র:

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিমান হামলায় অন্তত ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামকে লক্ষ্য করে চালানো বিমানবাহিনীর এই হামলা ভুলবশত একটি স্থানীয় সাপ্তাহিক বাজারে আঘাত হানে।
রোববার (১২ এপ্রিল) মানবাধিকার সংস্থা এবং স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সরকারি কর্মকর্তারা লক্ষ্যভ্রষ্ট হামলার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে জানিয়েছে, বর্নো রাজ্যের সীমান্তবর্তী ইয়োবে অঙ্গরাজ্যের একটি গ্রামে এই বিমান হামলা চালানো হয়। দীর্ঘ এক দশক ধরে ওই অঞ্চল বিদ্রোহীদের প্রভাব এলাকা বলে পরিচিত।
এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইয়োবে রাজ্য সরকার জানিয়েছে, সামরিক বাহিনী ওই এলাকায় ‘জঙ্গি’ গোষ্ঠী বোকো হারামের আস্তানা লক্ষ্য করে অভিযান চালিয়েছিল। তবে সেই গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে ‘জিল্লি’ নামের একটি সাপ্তাহিক বাজারে আঘাত হানে। হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নাইজেরিয়ায় এ ধরনের ভুল হামলা প্রায়ই ঘটে। বার্তা সংস্থা এপির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সামরিক বাহিনীর এমন ভুল হামলায় অন্তত ৫০০ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকেরা এর পেছনে গোয়েন্দা তথ্যের ঘাটতি এবং বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করেছেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে