স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, অ্যালেনকে ওয়াশিংটন হিলটন হোটেল থেকে আটক করা হয়। তিনি একটি শটগান নিয়ে সিক্রেট সার্ভিস সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে বলরুমের ঢোকার চেষ্টা করছিলেন।
ঘটনার সময় বলরুমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুলিবর্ষণের পরপরই তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
কে এই অ্যালেন
সামাজিক যোগাযোগমাধ্যম ও পেশাগত নথি অনুযায়ী, কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে কম্পিউটার সায়েন্সে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে পার্ট টাইম শিক্ষকতা ও গেম ডেভেলপার হিসেবে কাজ করছিলেন।
তার লিংকডইন প্রোফাইলে নিজেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞানী ও স্বাধীন গেম ডেভেলপার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ‘সি২ এডুকেশন’ নামের একটি টিউটরিং প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন বলেও জানা গেছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতা
কোল টমাস অ্যালেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) নথি ঘেঁটে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই অনুদান তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে একটি ইঙ্গিত দিলেও সাম্প্রতিক হামলার সঙ্গে এর কোনো সরাসরি যোগসূত্র আছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে বিষয়টি গোয়েন্দাদের বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে।
খবরে বলা হয়েছে, একজন ‘উচ্চশিক্ষিত’ ব্যক্তি হিসেবে তিনি প্রযুক্তি খাতে যুক্ত ছিলেন এবং একই সঙ্গে শিক্ষকতাও করতেন। তার সহিংসতায় জড়ানোর বিষয়ে কাজ করছে তদন্ত সংস্থাগুলো।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ওয়াশিংটনের হিলটন হোটেলে অ্যালেনের ব্যবহৃত কক্ষ থেকে সংগৃহীত আলামত ও ডিজিটাল ডিভাইসগুলো পরীক্ষা করা হচ্ছে। তদন্তে এফবিআই এবং স্থানীয় পুলিশ একসঙ্গে কাজ করছে।
হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৬ ঘণ্টা আগে