স্ট্রিম ডেস্ক

ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খামেনি রাশিয়ায় আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন। খামেনির ‘প্ল্যান বি’ বা পলায়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তিনি কোথাও যাওয়ার পথ খুঁজছেন।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সরকার পতনের দ্বারপ্রান্তে থাকতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর আঘাত হানবে। সরকার পরিবর্তনের জন্য ইরানিদের উদ্দীপনা অবিশ্বাস্য বলে মন্তব্য করেন ট্রাম্প।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে ‘নিকোলাস মাদুরো স্টাইলে’ সমঝোতা নিয়ে আলোচনা চলছে। এর আওতায় শাসনব্যবস্থা টিকিয়ে রাখার বিনিময়ে খামেনি দেশ ছাড়তে পারেন। গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের আগে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে এমন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, যাকে ‘মাদুরো ছাড়া মাদুরিজম’ বলা হচ্ছিল। নিউইয়র্ক টাইমসকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার এখন ‘সারভাইভাল মোড’ বা টিকে থাকার লড়াইয়ে রয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তেহরানসহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ‘খামেনির মৃত্যু চাই’ এবং ‘স্বাধীনতা’ স্লোগান দেয়। কাস্পিয়ান সাগরের বন্দর নগরী রাশত ও দক্ষিণ ফারস প্রদেশে সরকারি ভবন, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির ভাস্কর্য উপড়ে ফেলেছে।
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকার বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। শুক্রবার সকাল থেকে টেলিফোন সংযোগও কাজ করছে না। তুরস্ক ও দুবাই থেকে ইরানেগামী কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার দীর্ঘ বিরতির পর জনসমক্ষে এসে খামেনি অনড় অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বিক্ষোভকারীদের ‘দেশীয় সন্ত্রাসী’ ও ‘বর্বর’ আখ্যা দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র পিছু হটবে না। ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই ‘অহংকারী’ নেতার পতন হবে।
তবে খামেনির ঘনিষ্ঠরা দাবি করছেন, তিনি তেহরান ছাড়বেন না। এক কর্মকর্তা বলেন, ‘মাথার ওপর বি-৫২ বোমারু বিমান উড়লেও তিনি পালাবেন না।’ দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময়ের চেয়েও এখনকার সতর্কতা মাত্রা বেশি। সেনাবাহিনী বা পুলিশের চেয়ে আইআরজিসির ওপরই ভরসা রাখছেন খামেনি।
গত ২৮ ডিসেম্বর জ্বালানি ভর্তুকি প্রত্যাহার ও অর্থনৈতিক সংকটের জেরে এই বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও ৪ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ২০০ জনকে। রাষ্ট্রীয় গণমাধ্যম স্বীকার করেছে, শুধু হামাদান শহরেই ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে রাস্তায় মরদেহ পড়ে থাকার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে ইরানের প্রয়াত শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি বিক্ষোভকারীদের ‘সাহসী দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইউরোপীয় নেতাদেরও ইরানের শাসকদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি এখনই পাহলভিকে সমর্থন দেওয়ার বিষয়ে নিশ্চিত নন।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং পরমাণু কেন্দ্রে হামলার পর গত এক বছরে ইরানের সরকার অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। মুদ্রার মান দ্রুত কমে যাওয়া ও অর্থনৈতিক কষ্টে থাকা মানুষ এবার তাই সর্বাত্মক আন্দোলনে নেমেছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে