স্ট্রিম ডেস্ক

মিয়ানমারে কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) চেয়ারপারসন অং সান সু চির সাজার মেয়াদ কমিয়েছে সরকার।
শুক্রবার (১৭ এপ্রিল) সু চির আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকার সু চির সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমিয়েছে। তবে বাকি সাজা তিনি গৃহবন্দি অবস্থায় ভোগ করতে পারবেন কিনা, তা এখনো জানা যায়নি।
৮০ বছর বয়সী সু চিকে দুর্নীতি, উসকানি, নির্বাচনে জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের মতো একাধিক মামলায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার। তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে আসছে এনএলডি।
এদিকে, মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গত ছয় মাসের মধ্যে এ নিয়ে তিনবার সাধারণ ক্ষমা করল সরকার।
মিয়ানমারে সাধারণত প্রতিবছর জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
২০২১ সালে মিন অং হ্লাইং এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করেন। এতে দেশটি রাজনৈতিক অস্থিরতায় পড়ে। ওই সময় থেকে জান্তা সরকারকে নেতৃত্ব দিয়ে আসছিলেন মিন অং হ্লাইং। গত ৩ এপ্রিল তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ ঘণ্টা আগে