স্ট্রিম ডেস্ক

‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে ভারতে ফিরেছেন। আজ শনিবার (৬ জুন) স্থানীয় সময় বেলা ১১তার দিকে দিল্লি বিমানবন্দরে নামেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিজিৎ এখন দিল্লির যন্তর মন্তরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।
অভিজিৎ দেশে ফিরছেন এনইইট বা ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তুলতে। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এই কথা জানিয়েছেন। ভিডিও বার্তায় সিজেপির নেতা বলেন, ‘আগামী শনিবার (৬ জুন) সকালে আমি দিল্লি আসব, ঠিক করেছি। আপনারা অনুগ্রহ করে দিল্লি বিমানবন্দরেই মিলিত হোন। সবাই মিলে আমরা পার্লামেন্ট স্ট্রিট থানায় যাব। যন্তর-মন্তরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি চাইব।’
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের ‘ককরোচ’ (তেলাপোকা) সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে একটি ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রা শুরু হয় সিজেপির। এরপর সেটি ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলে। এরইমধ্যে অনলাইন প্ল্যাটফর্মের বাইরে এসে বিক্ষোভ শুরু করল সংগঠনটি।
আজ শনিবার (৬ জুন) সিজেপির কাছ থেকে অনুরোধ পাওয়ার পর দিল্লি পুলিশ তাদের বিক্ষোভ কর্মসূচির অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট এমন এক পরীক্ষা যার মাধ্যেমে মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির যোগ্যতা অর্জন করে। এই পরীক্ষারই প্রশ্নপত্র সম্প্রতি ফাঁস হয়েছে।
ফাঁসের ঘটনা ঘিরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো দাবি ওঠে। বিরোধীরা দাবি তুলেছেন। ককরোচ বা তেলাপোকা পার্টিও সেই দাবিতে আন্দোলনে নামল।
অভিজিৎ তাঁর ভিডিও বার্তায়। বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বহু শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। লাখ লাখ ছাত্রের পরিশ্রম বৃথা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সই করেছেন আট লাখ ককরোচ বা তেলাপোকা। কোটি কোটি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের দাবি সমর্থনও করেছেন। মহারাষ্ট্র, লক্ষ্ণৌ, জয়পুরসহ বহু স্থানে মানুষ বিক্ষোভও দেখাচ্ছেন।’
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর করছেন। ৩০ বছর বয়সী এই তরুণ পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেছেন। বোস্টন থেকে আজ সকালে তিনি সরাসরি দিল্লি বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে আন্দোলনে যোগ দিতে যন্তর মন্তরে আন্দোলনে শামিল হলেন।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৮ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৯ ঘণ্টা আগে