স্ট্রিম ডেস্ক

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪১। মঙ্গলবার (৯ জুন) দেশটির জাতীয় ও স্থানীয় দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থাগুলো জানিয়েছে, দুর্যোগে এ পর্যন্ত ৪৭৯ আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন।
ভূমিকম্পে দেশটির ৮৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এর মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ২২ হাজার ৬৯০ জন। অনবরত আফটারশক এবং ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে এখনো বহু মানুষ খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন।
ফিলিপাইনের আঞ্চলিক সিভিল ডিফেন্সের প্রধান রদ্রিগো সোসমেলা বলেন, ‘এখনো আফটারশক হচ্ছে বলে উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’ অবকাঠামোগত ক্ষতির কারণে অন্তত ৯টি সেতু ও ১৯টি সড়ক সম্পূর্ণ নষ্ট হয়েছে। ভূমিকম্পে প্রায় ৯০ কোটি পেসো বা ১৪ দশমিক ৬ মিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভূমিকম্পের তীব্রতায় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়েছে। জেনারেল সান্তোস শহরের বাইরের একটি হাসপাতালে খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুতেই চিকিৎসকরা রোগীদের সেবা দিচ্ছেন। গ্লান অঞ্চলের একটি হাসপাতালে ৬০ জনেরও বেশি রোগীকে বাইরে বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ৫ অঞ্চলের ২৩১টি সরকারি স্কুলের ১ হাজার ১৫৯টি শ্রেণিকক্ষ আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে ১ হাজার ৮৮৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ১ হাজার ৫০০টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৭ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৮ ঘণ্টা আগে