স্ট্রিম ডেস্ক

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশিলা কারকিকে সমর্থন জানিয়েছেন রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন শাহ।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অফিসিয়াল পেজে পোস্ট করা এক বিবৃতিতে এই সমর্থন ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলকে অবিলম্বে সংসদ ভেঙে দিতে এবং অন্তর্বতী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
সুশিলা কারকিকে সমর্থন জানিয়ে বিবৃতিতে বালেন শাহ বলেন, অন্তর্বর্তীকালীন/নির্বাচনি সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের সবার পক্ষ থেকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আপনাদের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং ঐক্যের প্রতি আমার আন্তরিক সম্মান জানাতে চাই।’
এর আগে জেন-জি তরুণদের মধ্য থেকে একটি দল সুশিলার কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার ব্যাপারে রাজি হয় এবং দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিগদেলে কাছে তাঁর নাম প্রস্তাব করে। তবে তরুণদের অন্য কয়েকটি দল সেনাসদরের বাইরে জড়ো হয়ে ঢারান মেয়র হার্কা স্যাম্পাং ও বালেন শাহর পক্ষে স্লোগান দেয়।
এদিকে, বিবৃতিতে জেন-জিদের উদ্দেশে বালেন শাহ লিখেন, ‘দেশে এখন এমন এক পরিস্থিতি বিরাজ করছে, ইতিহাসে আগে এমনটি কখনো হয়নি। সোনালি ভবির্ষতের জন্য তোমরা পদক্ষেপ নিচ্ছো।
এই সময় দয়া করে ঘাবড়ে যাবেন না, ধৈর্য ধরেন। দেশ এখন অন্তর্বতী সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা নতুন করে নির্বাচন দেবে। এই অন্তর্বর্তী সরকারের কাজ হবে নির্বাচন আয়োজন করা এবং দেশকে নতুন নির্বাচিত সরকার দেওয়া। ’
তিনি আরও বলেন, ‘আমার বন্ধুরা যারা এখনই নেতৃত্ব নিতে তাড়াহুড়ো করছেন, তাদের আমি বলতে চাই—তোমাদের আবেগ, তোমাদের ধারণা এবং তোমাদের সততা দেশের জন্য সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে প্রয়োজন। আর এর জন্য নির্বাচন হবে, দয়া করে তাড়াহুড়ো করবে না। সম্মানিত প্রেসিডেন্ড, দয়া করা অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করুন এবং জেন-জিদের আনা এই ঐতিহাসিক বিপ্লব রক্ষায় সংসদ ভেঙে দিন।’

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে