স্ট্রিম প্রতিবেদক

মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপমুখী যাত্রায় লিবিয়ায় গিয়ে আটকে পড়েছিলেন শত শত বাংলাদেশি। তাঁদের মধ্যে ৩০৯ জনকে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা অনিয়মিতভাবে লিবিয়ায় প্রবেশের পর অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল নয়টায় লিবিয়ার ত্রিপলি ও আশপাশের এলাকা থেকে ফ্লাই অয়া ইন্টারন্যাশনালের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিত ব্যক্তিদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। অনিয়মিতভাবে লিবিয়ায় প্রবেশের পর তারা অনেকেই সেখানকার বিভিন্ন জায়গায় অপহরণ ও নির্যাতনের শিকার হন।
ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা। আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরে আসা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা জনসচেতনতার স্বার্থে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ মানবপাচারকারীদের প্রলোভনে না পড়ে।
বর্তমানে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আরও কিছু বাংলাদেশি নাগরিক আটক আছেন। তাঁদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে কাজ করছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৩৪ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে