খুলনায় রুপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু। সংগৃহীত ছবি

খুলনার রুপসা সেতুর ২ নাম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার (৩১ আগস্ট) রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর ওপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

র‍্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মারুফ নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, রাত আটটার দিকে তাঁরা লাশটি উদ্ধার করেন। তার পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তাঁর ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল।

পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওয়াহিদুজ্জামান বুলু দৈনিক আজকের কাগজ ও বার্তা সংস্থা ইউএনবিতে কিছুদিন কাজ করেছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত