স্ট্রিম প্রতিবেদক

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া সরকারি কলেজের শিক্ষক-কর্মকর্তাদের বদলির আবেদন নেওয়া হবে অনলাইনে। সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশানাসহ একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
চলতি বছরের ৩০ জুন সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা সংশোধন করে নতুন একটি নীতিমালা জারি করা হয়। ওই নীতিমালা অনুযায়ী বদলি ও পদায়ন সহজ করতে এসব নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় বলেছে, অনলাইনে আবেদনের নির্দিষ্ট প্রক্রিয়ার বাইরে গিয়ে কেউ রাজনৈতিক তদবির, চাপ সৃষ্টি ও আধা-সরকারি পত্র (ডিও লেটার) উপস্থাপন করলে তা অসদচারণ বলে গণ্য হবে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস ওই বিজ্ঞপ্তিতে সই করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নীতিমালা অনুযায়ী প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি-পদায়নের ক্ষেত্রে আবেদনকারী অনলাইনে আবেদন করবেন। এসব পদে বদলি-পদায়নের ক্ষমতা মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত থাকবে।
কোনো শিক্ষক-কর্মকর্তা একবার আবেদন করলে পরবর্তী তিন মাসের মধ্যে আর নতুন আবেদনপত্র জমা দিতে পারবেন না। আবেদনকারী তাঁর পছন্দের ক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে নন-ক্যাডার কর্মকর্তা ক্যাডার পদে বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না। এ নীতিমালা বাস্তবায়নের জন্য প্রশাসনিক আদেশে সারা দেশের কলেজগুলো থেকে প্রয়োজনীয় পদ শূন্য করার কথাও বলা হয়েছে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে