স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে কালো কাপড়ে মুখ ঢেকে আসা দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত সংগঠন জাতীয় ছাত্রশক্তির এক নেতা। জানবীর ইব্রাহিম নামে ওই নেতা সংগঠনের কদমতলী থানা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তার ওপর হামলাটি হয়।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগে জানভীর জানান, রাতে রায়েরবাগে মামার বাড়ি থেকে হেঁটে শনির আখড়ায় নিজের বাসায় ফিরছিলেন তিনি। রাত সোয়া ১১টার দিকে শনির আখড়া পলাশপুর ৬ নম্বর পাকা রাস্তায় পৌঁছলে মুখে কালো কাপড় পরা অজ্ঞাত ৩-৪ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে তার ডান হাতে ও পিঠে গুরুতর জখম হয়। পরে বন্ধু মাহফুজকে কল করেন তিনি। মাহফুজ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের পর প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কদমতলী থানা ছাত্রশক্তির সদস্য সচিব মাহফুজ স্ট্রিমকে বলেন, ছুরিকাঘাতকারীরা ছিনতাইকারী না অন্য কোনো পরিচয় আছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানভীরের সহকর্মী সাদেক মির্জা স্ট্রিমকে বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরিকাঘাত করে হামলাকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, যাত্রাবাড়ি এলাকা থেকে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন। তার ডান কাঁধের ও পিঠে ছুরিকাঘাতের জখম ছিল। চিকিৎসা শেষে তিনি বাসায় গেছেন।
যাত্রাবাড়ি থানার ওসি মো. রাজু স্ট্রিমকে বলেন, ছাত্রশক্তির নেতার ওপর হামলার ঘটনায় সকাল থেকেই পুলিশের একটি দল কাজ করছে। কারা হামলা করেছে তা এখনও জানা যায়নি। ওই যুবক অসুস্থ থাকায় কথা বলা যায়নি।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে