স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্তও (বেলা সাড়ে ১১টা) দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে ৬টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়।
এদিকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক স্থানীয় লোকজন বালতি, মগ ও জগ দিয়ে তেল লুট করা শুরু করেন। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিজিবির তাৎক্ষণিক অভিযানে তেল সংগ্রহ থেকে সরে আসেন সাধারণ মানুষ। পরে বিজিবির সদস্যরা তেল উদ্ধার কাজে অংশ নেয়।
এ ঘটনায় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার রেললাইন থেকে ছিটকে পড়ে। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৯ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১৩ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩১ মিনিট আগে