স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে, এ দুর্ঘটনার ফলে মধ্যরাতে সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী উদয়ন ও উপবন এক্সপ্রেস। যার ফলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে রাতভর ভোগন্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে ৬টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বালতি, মগ ও জগ দিয়ে তেল লুট করা শুরু করেন। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিজিবির তাৎক্ষণিক অভিযানে তেল সংগ্রহ থেকে সরে আসেন সাধারণ মানুষ। পরে বিজিবির সদস্যরা তেল উদ্ধার কাজে অংশ নেয়।

স্থানীয় মনতলা এলাকার বাসিন্দা সোহাগ মিয়া বলেন, ‘মনতলায় পৌঁছানোর পর তেলবাহী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সঙ্গেই সঙ্গেই স্থানীয়রা যে যার মত বালতি ও মগ দিয়ে তেল নেওয়া শুরু করেন। পরে বিজিবির সদস্যরা আসলে তারা চলে যায়’।
এ বিষয়ে মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
পরে আখাড়া থেকে উদ্ধারকারী ট্রেন মাধবপুরে এসে পৌঁছালে গভীররাতে উদ্ধার কাজ শুরু হয়। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা রাতেই জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বলেন, ‘মাধবপুরে ট্রেনের লাইনচ্যুতের ঘটনায় সিলেটে ঢাকাগামী উপবন ও উদয়ন এক্সপ্রেস আটক পড়ে। যার ফলে শায়েস্তাগঞ্জে রেলওয়ে স্টেশনে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লাইনচ্যুতগুলো বগি উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ স্বাভাবিক হতে সকাল হতে পারে’।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৮ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১৩ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২১ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩০ মিনিট আগে