স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল বা কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট শেষ পর্যন্ত শুনানি হয়নি। এটি উত্থাপিত হয়নি মর্মে সোমবার (৮ ডিসেম্বর) খারিজ করেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এই আদেশের ফলে নির্বাচনের চলমান কার্যক্রমে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রিটকারী আইনজীবীকে আদালত বলেন, দেশের সব মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করার এখন উপযোগী সময় নয়। এ ধরনের রিট এই সময়ে গ্রহণযোগ্য নয়।
গত ৩ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম এই রিট করেন। এতে নির্বাচনের সামগ্রিক কার্যক্রম স্থগিত চাওয়ার পাশাপাশি সুদূরপ্রসারী কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠন এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ প্রথা বাতিল চাওয়া হয়েছিল।
আবেদনকারী যুক্তি দেন, সংবিধানে নির্বাচন কমিশনকে একটি স্বাধীন সত্তা হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে যথাক্রমে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়োগ দেওয়ার মাধ্যমে কমিশন কার্যত নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
আইনজীবী ইয়ারুল ইসলাম জানান, সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগ কমিশনকে সহায়তা করবে। কিন্তু নির্বাচনের পরিচালনার দায়িত্ব তাদের হাতে ন্যস্ত করা সংবিধানের চেতনার পরিপন্থী। বিশেষ করে অতীতের নির্বাচনগুলোতে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের ভূমিকা এবং সরকারি দলের প্রতি তাদের কথিত অনুগত আচরণ প্রশাসনের প্রতি আস্থার সংকট তৈরি করেছে।
রিটে একটি তাৎপর্যপূর্ণ দাবি ছিল, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া। ইসির নিজস্ব জনবল থাকা সত্ত্বেও কেন ডিসি-ইউএনওদের ওপর নির্ভর করতে হবে, সেই প্রশ্নটি বারবার ঘুরেফিরে এসেছে। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন সচিবের নিয়োগ এবং তাঁর ভূমিকার বৈধতা নিয়ে রিটে চ্যালেঞ্জ করা হয়েছিল।
রিটকারী আইনজীবীর বক্তব্য, নির্বাহী বিভাগ বর্তমানে তাদের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা হারিয়েছে। সরকার ও কমিশন ইতোমধ্যে ডিসিদের সঙ্গে মতবিনিময় করে তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে, যা আরেকটি প্রভাবিত নির্বাচনের পথ প্রশস্ত করবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে