স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিগত ১৯ দিনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের মোট ১৪৪টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এ সময় ৯৪টি মামলা ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আনোয়ারুল। তাঁর তথ্যেই গড়ে দিনে সাতটির বেশি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
ইসি আনোয়ার বলেন, আমি তুলনা করব না। বলবও না শতভাগ আচরণবিধি মানা হচ্ছে। তবে আপনারা রাস্তাঘাট, মাঠ-ময়দান কিংবা বাজারে গেলে বুঝতে পারেন এত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কারণ কি? কারণ মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে প্রার্থী ও দল যেসব অঙ্গীকার করেছে, তারই বহিঃপ্রকাশ এগুলো। আমাদের রিটার্নিং অফিসারসহ মাঠের নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিরা উদ্বুদ্ধকরণ কার্যক্রম পটরিচালনা করছেন। এর ফলে আমরা আচরণবিধি শতভাগ নিশ্চিত করতে পারছি বলে মনে করি।
তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে খবর নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন মনে করে, অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবার মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। প্রতিনিয়ত রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের পরামর্শ ও পর্যবেক্ষণ গ্রহণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।
ইসি আনোয়ার আরও বলেন, গণমাধ্যমে আসা খবর তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে আনছি। আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত, তাদের মাধ্যমে এগুলো নিবারণ, প্রতিরোধ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিবন্ধিত দলের বৈধ প্রার্থিরা নির্বাচন করতে পারবেন
জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও ভোটের বাইরে রাখার বিষয়ে এক প্রশ্নের উত্তরে ইসি আনোয়ার বলেন, আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে বা তাদের কার্যক্রম বন্ধ করার বিষয়ে আদেশ পাইনি। কমিশন মনে করে, নিবন্ধিত দলের যারা মনোনয়ন পেয়েছেন, তারা নির্বাচন করতে পারবেন।
তিনি জানান, ভোট ব্যবস্থাপনায় কমিশন সর্বোচ্চ সতর্ক। যথাসময়ে ফলাফল ঘোষণার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। বেসরকারিভাবে অধিকাংশ কেন্দ্রের ফলাফল মধ্যরাতের মধ্যে এসে যায়। এবারও তাই হবে। বড়জোর শেষরাতে বা বা পরের দিন লাগবে।
ভোটারদের উদ্দেশে আনোয়ার বলেন, আপনারা সবাই সবাই ভোট দিতে যাবেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আপনার যাকে খুশি, তাকে ভোট দিবেন– এই নিশ্চয়তা শতভাগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ বাহিনী, আনসার বাহিনী এমনকি বিএনসিসিকেও ভোটের নিরাপত্তায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করছি, ভোটের পরেও কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবে না।
রাজনৈতিক দলগুলোর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রত্যেকটি অভিযোগ আমরা মনোযোগের সঙ্গে শুনে, ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রিটারনিং অফিসার ও ইলেক্টোরাল ইনকয়ারি কমিটি আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি পুরো বিশ্ব দেখবে– একটি সুন্দর নির্বাচন হয়েছে।

.png)

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১ ঘণ্টা আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে