স্ট্রিম সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার পর তারা প্রায় ৪০ ঘণ্টা ধরে শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে। তাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে।
এর আগে গতকাল শনিবার (৬ জুন) ভোর চারটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিপুরের মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে এ ঘটনা ঘটে। এ ছাড়া জেলার বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দেয় বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন ঠাকুরগাঁও জেলার সীমান্তে বিজিবি সতর্কতা ও কঠোর নজরদারি বাড়িয়েছে।

দিনাজপুর ৪২ বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে বিজিবি সদস্যরা সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন। এ সময় ভারতের অভ্যন্তর থেকে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর বিষয়টি বুঝতে পেরে দ্রুত সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। তাঁদের উপস্থিতি ও কঠোর অবস্থানের কারণে পুশ-ইনে ব্যর্থ হয়ে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে ওই ১১ জন ভারতের সীমান্ত এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
এদিকে সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার অভিযোগ সামনে আসায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এরই প্রেক্ষাপটে ঠাকুরগাঁও সীমান্তেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। তাঁদের সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে