স্ট্রিম প্রতিবেদক

জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী জানিয়েছেন, পুরোনো এবং বিচ্ছিন্ন বক্তব্যকে সামনে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের মাধ্যমে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।
অস্ট্রেলিয়া সফরে থাকা মিজানুর রহমান বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার মিজানুর রহমান আজহারীকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। প্রকাশিত প্রতিবেদনে বলা যায়, ‘ইহুদিবিদ্বেষী বক্তব্য’, ‘ধর্মীয় ঘৃণা ছড়ানো’ এবং ‘চরমপন্থা’র অভিযোগে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে দেশটি।
মিজানুর রহমান আজহারী ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক একটি প্রচারণামূলক সিরিজের আওতায় বক্তব্যের জন্য অস্ট্রেলিয়া রয়েছেন। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় বড় জনসমাবেশে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
মিজানুর রহমান আজহারী লিখেছেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়া অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। কারণ, এখন পর্যন্ত আমি অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্যই দিইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।

তিনি লেখেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে—পুরোনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে