অস্ট্রেলিয়া-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে
তাওহীদ হৃদয়ের ৮৩ রান ও লিটন-মোসাদ্দেকের অপরাজিত অর্ধশতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ ওভারে ২ উইকেটে ৫২ রান তুলেছে অজিরা। ওয়ানডে সিরিজে ধবল-ধোলাই এড়াতে আরও ২২৩ রান প্রয়োজন তাদের।