উখিয়ায় সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন ইউপি সদস্য ও সাবেক যুবলীগ নেতা কামাল উদ্দিন দুর্জয়। মঙ্গলবার দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর একটি পাহাড়ি ছড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্ট্রিম প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় সোমবার (৭ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও সাবেক যুবলীগ নেতা কামাল উদ্দিন দুর্জয় (৪০)। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর একটি পাহাড়ি ছড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবার ও থানা-পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
কামাল উদ্দিন দুর্জয় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমেদের ছেলে। তিনি ওই ইউপির সদস্য এবং উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
সোমবার রাত ১১টা থেকে দুর্জয় নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, দুর্জয় আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু কে, কেন তাঁকে হত্যা করেছে, তা কেউ জানাতে পারেনি।
দুর্জয়ের শ্বশুর আবদুর রহমান বলেন, ‘গতকাল (সোমবার) রাত ১১টার পর থেকে কামাল উদ্দিন নিখোঁজ ছিলেন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ (মঙ্গলবার) দুপুরে মনখালীর পাশে একটি পাহাড়ি ছড়ায় গলাকাটা মরদেহ পাওয়া যায়।’
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার জানান, স্থানীয় লোকজন একটি ডোবায় ইউপি সদস্য কামাল উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, কামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে একটা হত্যা মামলা করবে বলে জানিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে।

জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
১১ ঘণ্টা আগে