স্ট্রিম প্রতিবেদক

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে ডাকা সড়ক অবরোধ সম্পূর্ণভাবে তুলে নিয়েছে জুম্ম ছাত্র জনতা। আজ শনিবার সকালে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। তবে তাঁদের প্রস্তাবিত দাবি মানা না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক কারণ এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে অবরোধ কর্মসূচি আপাতত প্রত্যাহার কথা জানানো হয়।
উল্লেখ্য, খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ গত মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রশাসনের কাছে উত্থাপিত আটদফা দাবি অতিদ্রুত বাস্তবায়িত না হলে, জুম্ম ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে দ্বিধা করবে না।
প্রশাসনের সঙ্গে বৈঠকে ওই আট দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। আট দফা দাবির মধ্যে রয়েছে—ধর্ষণ মামলার অবশিষ্ট দুই আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আন্দোলন সংশ্লিষ্ট সকল আটককৃতকে অবিলম্বে মুক্তি দিতে হবে, ২৭ ও ২৮ সেপ্টেম্বর সংঘটিত হামলার বিষয়ে স্বচ্ছ ও স্বতন্ত্র তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, হামলায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা দিতে হবে ইত্যাদি।
প্রসঙ্গত, ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। দুই দিনের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিনজন পাহাড়ি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে সেনা কর্মকর্তারাও ছিলেন বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৫ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪১ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে