খাগড়াছড়িতে ডাক্তারি পরীক্ষায় কিশোরীকে ধর্ষণের আলামত নেইখাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ ওঠা ওই কিশোরীর শারীরিক পরীক্ষার পর প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দিয়েছে মেডিকেল বোর্ড। সেখানে ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ছাবের আহম্মেদের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।০১ অক্টোবর ২০২৫
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ স্থগিতগত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে জুম্ম ছাত্র-জনতা। এর ধারাবাহিকতায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর অবরোধ চলাকালে গুইমারায় হামলার ঘটনা ঘটে। সংগঠনের অভিযোগ, জুম্ম জাতিগোষ্ঠীর ওপর হামলা চালায় তিনজন নিহত হন। এসময়ে অন্তত ১৬ জন আহত এবং বহু বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া০১ অক্টোবর ২০২৫
সহিংসতার পর খাগড়াছড়িতে প্রশাসনের সঙ্গে জুম্ম ছাত্র-জনতার ‘বৈঠক’খাগড়াছড়িতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে প্রতিবাদ বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জুম্ম ছাত্র-জনতা। সোমবার (২৯ সেপ্টেম্বর) পৌনে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ‘মিডিয়া সেল’ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।৩০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে কী হচ্ছে, এখন পর্যন্ত যা ঘটেছেখাগড়াছড়িতে মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে টানা ছয় দিন (বুধবার থেকে সোমবার) ধরে উত্তেজনা চলছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া প্রতিবাদ বিক্ষোভ রোববারে (২৮ সেপ্টেম্বর) এসে সংঘর্ষে রূপ নেয়।৩০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩ জনের পরিচয় জানাল পুলিশখাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুইমারা উপজেলায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির ঘটনায় দলের নীরবতার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগখাগড়াছড়ির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ‘নীরবতার’ অভিযোগ এনে পদত্যাগ করেছেন অলিক মৃ নামে দলটির এক নেতা। তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন।২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ বলার পর সমালোচনার মুখে দুঃখপ্রকাশ হান্নান মাসউদেরতিনি প্রথমে ধর্ষণের ঘটনাটি ‘ভুয়া’ এবং এ অভিযোগকে কেন্দ্র করে ভারত পাহাড় অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি করেন। পরে সমালোচনার মুখে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে তিনজন নিহতের ঘটনায় আসকের গভীর উদ্বেগখাগড়াছড়িতে এক কিশোরী ধর্ষণকে কেন্দ্র করে সহিংস ঘটনায় তিনজন নিহত, বহু মানুষ আহত এবং অনেক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছে।২৯ সেপ্টেম্বর ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, খাগড়াছড়িতে বিদেশি অস্ত্রে সন্ত্রাসীরা গুলি করেছেখাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় দেশের বাইরে থেকে আনা অস্ত্র দিয়ে একদল সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির ঘটনায় ভুয়া ভিডিওতে সয়লাব ফেসবুক, বিভ্রান্তি তৈরির ‘চেষ্টা’খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন পর্যন্ত এরকম চারটি ভিডিওর সত্যতা যাচাই করে সেগুলো ভুয়া বলে জানিয়েছে অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিস ল্যাব।২৯ সেপ্টেম্বর ২০২৫
ধর্ষণকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে: পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টাপার্বত্য চট্টগ্রামে ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।২৮ সেপ্টেম্বর ২০২৫