স্ট্রিম প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, নুরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে সকল জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করা হয়েছে। নুরের ওপর হামলাকারীদের বাঁচার উপায় নাই।
আজ শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও মাওলানা আব্দুল হালিমসহ আরও অনেকে।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘নুরুল হক নুর ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। ভিডিওতে দেখা যাওয়া পুলিশ, সেনা ও গোয়েন্দা সদস্যদের মধ্যে যারা ছদ্মবেশ ধারণ করে নুরের ওপর হামলা করেছেন; তাদের বাঁচার উপায় নাই।’
তিনি বলেন, ‘পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে একজন জাতীয় নেতার ওপর এরকম ন্যক্যারজনক ঘটনা ঘটবে, আমরা এটার সুষ্ঠু বিচার চাই।’
সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘নুরুল হক নুরকে লক্ষ্যবস্তু করে হামলা করা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত ঘটনা। এর উদ্দেশ্য ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করা।’
হামলাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এর নেতৃত্বে ছিলেন কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, আপনাদের আমলনামা জনগণের কাছে আছে।’
সরকারের দিকে ইঙ্গিত করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আপনাদের প্রস্তুতি আমরা গতকাল দেখে ফেলেছি। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফ্যাসিবাদের দোসরদেরকে পুনর্বাসনের। আপনার প্রশাসন পক্ষপাতদুষ্ট ভূমিকা রেখেছে। আপনার ফ্যাসিবাদের দোসর অফিসাররা অতি উৎসাহী হয়ে নুরসহ তাঁর নেতাদের ওপর হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি, সরকারকে বিতর্কিত করেছে। জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।’
এসময় তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। এটাই আজকের জনসভার দাবি।’
সভাপতির বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, ‘গতকাল যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। একজন জাতীয় নেতাকে এইভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। নুর তাঁর অফিসের সামনেই ছিলেন। সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারতো।’

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে