স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, সড়কের পাশে পিকআপটি পার্ক করা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা সেখানে এসে গাড়ির চালকের আসনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আগুন দেখে নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পিকআপের মালিক গাজী আলমাস জানান, তিনি দীর্ঘদিন ধরে গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত। কাজ না থাকলে তিনি এখানেই গাড়ি পার্ক করে রাখেন। গতকাল সন্ধ্যায় চালক গাড়িটি পার্ক করে বাসায় চলে যান। তিনিও রাত ২টা পর্যন্ত থাকার পর বাসায় ফেরেন। ভোরে তিনি জানতে পারেন, দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু সায়েম মাসুম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে পিকআপের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৪ মিনিট আগে