কালশী বস্তিতে আনসার-ভিডিপির খাবার বিতরণরাজধানীর মিরপুরের কালশী বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ শ অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।৩০ মে ২০২৬
কালশীর ছাইস্তূপে নিরানন্দ ঈদ, সর্বস্বান্ত শত পরিবারঈদের দিন যেখানে নতুন পোশাক আর ভালো খাবারের আনন্দে মেতে ওঠার কথা, সেখানে রাজধানীর কালশী বস্তির (বাউনিয়াবাঁধ) চিত্র ছিল একেবারেই ভিন্ন। আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে, পলিথিন আর ত্রিপলের নিচে দিন কেটেছে শত শত পরিবারের।২৮ মে ২০২৬
কেনিয়ায় ছাত্রী হোস্টেলে আগুন, ১৬ শিক্ষার্থীর মৃত্যুআফ্রিকার দেশ কেনিয়ার একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুনে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় শহর গিলগিলের উতুমিশি গার্লস স্কুলে এ দুর্ঘটনা ঘটে।২৮ মে ২০২৬
ঈদ নেই কালশীর আগুনে নিঃস্ব ২০০ পরিবারেরকড়া রোদ আর ভ্যাপসা গরমের মধ্যে শরীর পুড়িয়ে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে আছেন জনা ত্রিশেক মানুষ। লাইনের মাথায় একটি পিকআপ ভ্যান থেকে বিতরণ করা হচ্ছে খাবারের প্যাকেট। একটু দূরেই সামান্য ছায়া খুঁজে জড়োসড়ো হয়ে বসে আছেন কয়েকজন নারী ও শিশু।২৭ মে ২০২৬
কালশী বস্তিতে আগুন: কেবল অসচেতনতা নয়, দায় এড়ানোর সুযোগ নেই নগর কর্তৃপক্ষেরওরাজধানীর পল্লবীর কালশী এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনাটি নতুন কোনো দৃষ্টান্ত নয়। কিছুদিন আগেই গুলশানের বস্তিতেও একই ধরনের মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি। ঢাকা শহরে বারবার আগুন লাগার এই পুনরাবৃত্তি আমাদের সামনে বেশ কিছু পুরোনো ও অমীমাংসিত প্রশ্ন নতুন করে তুলে ধরছে।২৬ মে ২০২৬
সোয়া দুই ঘণ্টা পর কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণেরাজধানীর মিরপুরের কালশি বস্তিতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পানির তীব্র সংকটে কাজ করতে কর্মীদের বেগ পেতে হয়েছে।২৫ মে ২০২৬
খুমেকে আগুন: আইসিইউ থেকে সরানোর সময় রোগীর মৃত্যুখুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগী সরানোর সময় একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।২০ মে ২০২৬
বিজয় সরণির কলমি লতা বাজারে আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণেরাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমি লতা বাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টা ১৪ মিনিটে বাজারের একটি দুই তলা মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।১৯ মে ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ১২নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।১৩ মে ২০২৬
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার উত্তর ভূঁইগড়ের গিরিধারা এলাকায় শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।১০ মে ২০২৬
ধামরাইয়ে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল কোরবানির দুই ষাঁড়ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।১০ মে ২০২৬