স্ট্রিম প্রতিবেদক

ইরান ইস্যু এবং বর্তমান বৈশ্বিক রাজনীতি নিয়ে দিনব্যাপী বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম ‘ভাববৈঠকি’। শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘সাম্রাজ্যবাদী-জায়নবাদী আগ্রাসন এবং ইরানের প্রতিরোধ যুদ্ধকৌশল’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, আয়োজনে মোট ছয়টি পৃথক সেশনে ১৯ শতকের শেষভাগে ব্রিটিশ ঔপনিবেশিক মদদে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন থেকে শুরু করে বর্তমান সময়ের সংঘাতের ইতিহাস নিয়ে বিশেষজ্ঞরা আলোকপাত করবেন। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধপরবর্তী অটোমান সাম্রাজ্যের পতন, মধ্যপ্রাচ্যের মানচিত্র ভাগাভাগি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন ডলারের আধিপত্য বা ‘আমেরিকান ইম্পেরিয়াল ভিশন’ কীভাবে বৈশ্বিক রাজনীতি নিয়ন্ত্রণ করছে, তা নিয়ে আলোচনা হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চিন্তক ও কবি ফরহাদ মজহার, সাবেক উপদেষ্টা ফরিদা আখতার ও শারমিন মুরশিদ, মানবাধিকারকর্মী ফৌজিয়া খান এবং ঢাকার ইরান দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা সৈয়দ রেজা মীর মোহাম্মদী।
আয়োজকরা মনে করেন, ১৯৭৯ সালের বিপ্লবে ইরানের স্বাধীন রাষ্ট্র গঠন ও নিজস্ব সংবিধান তৈরির প্রক্রিয়া বর্তমান বিশ্বের জন্য শিক্ষার জায়গা। বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনে বাংলাদেশের সীমাবদ্ধতা মোকাবিলায় ইরানের তাত্ত্বিক ও ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আলোচনা সভা চলবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট গবেষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ‘ভাববৈঠকি’র প্রধান সমন্বয়ক কবি মোহাম্মদ রোমেল।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে