স্ট্রিম প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিলকিস জাহান রিমি। আজ রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে যোগ দেন তিনি।
এদিন সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নিজ পদের যোগদানপত্র দাখিল করেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা। এসময় মন্ত্রী ফকির মাহবুব আনাম তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে, গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে