স্ট্রিম প্রতিবেদক

যশোর-১ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তাঁর স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে প্রায় ৬২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম মামলা দুটি করেন বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম।
প্রথম এজাহার অনুযায়ী, শেখ আফিল উদ্দিনের নামে ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর এবং ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর সঙ্গে অনুসন্ধানকালে পাওয়া তাঁর পারিবারিক ও অন্যান্য ব্যয় ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা যোগ করলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা।
তবে দুদকের অনুসন্ধানে শেখ আফিলের বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। এই হিসাবে তাঁর ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।
দ্বিতীয় এজাহারে তাহেরা সোবহার বিরুদ্ধে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। এর বিপরীতে অনুসন্ধানে তাহেরার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। ফলে তাঁর নামে ১৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মিলেছে।
এ ছাড়া এই দম্পতির তিন ছেলে– শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার সন্দেহভাজন সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এ কারণে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে