স্ট্রিম প্রতিবেদক

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়নে ১৮টি নতুন উপকেন্দ্র নির্মাণে ২৮৬ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত তিনটি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।
বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ‘বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের আওতায় এসব কাজ হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, অনুমোদিত ২৮৬ কোটি ২ লাখ ১৫ হাজার ২৬৭ টাকার বিপরীতে তিনটি প্যাকেজে ১৮টি ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ করা হবে। এর মধ্যে প্রথম প্যাকেজে ৮টি উপকেন্দ্র নির্মাণের জন্য ১১৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে কার্যাদেশ পেয়েছে ‘কনসোর্টিয়াম অব ইইএল অ্যান্ড এফএইচএল, বাংলাদেশ’।
বাকি ১০টি উপকেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ঢাকার প্রতিষ্ঠান ‘রেভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড’। এর মধ্যে ৬টি উপকেন্দ্র নির্মাণে ব্যয় হবে ৯০ কোটি ৭৪ লাখ টাকা এবং ৪টি উপকেন্দ্রের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭৭ কোটি ৬১ লাখ টাকা। এই প্রকল্পের প্রস্তাবিত দর প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ৩ থেকে ১৩ শতাংশ পর্যন্ত কম।
২০২২ সালের জুন মাসে একনেকে অনুমোদিত এই প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের অর্থায়ন করা হচ্ছে সরকারি তহবিল, বিশ্বব্যাংক এবং সংশ্লিষ্ট সংস্থা থেকে।

.png)

প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৯ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আগে যে ১০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন আইনি ভিত্তিতে একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
১ ঘণ্টা আগে