রাজধানীর বর্জ্য থেকে দিনে মিলবে সাড়ে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ: ডা. জাহেদ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।১৪ জুলাই ২০২৬
পানিতে ডোবা মোটর পরীক্ষা করতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুবৃষ্টির পানিতে ডুবে থাকা পানির মোটর পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের এক সাবেক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে।১৩ জুলাই ২০২৬
আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীররাজধানীর আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প দুটির কাজ সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি।১২ জুলাই ২০২৬
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ডালিয়া ব্যারাজের ৪৪টি গেট খোলানীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানির ঢলে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে বিপৎসীমা অতিক্রম করে। পানির চাপ কমাতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।০৯ জুলাই ২০২৬
বিদ্যুৎ পাচ্ছেন না গ্রামের গ্রাহকেরা, বিব্রত এমপিবিদ্যুতের জন্য গ্রামে বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জামালপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। আজ বুধবার জাতীয় সংসদে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে করা এক সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ করেন।০৮ জুলাই ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে জমছে না বরফ, ইলিশ ধরায় ভাটাদক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সংকটের তীব্র প্রভাব পড়েছে বরফ উৎপাদনে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরফ কলগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। আবার বরফ জমলেও মান ঠিক থাকছে না। এতে গভীর সাগরে মাছ সংরক্ষণের একমাত্র ভরসা বরফ না পাওয়ায় সাগরে যেতে পারছেন না হাজার হাজার জেলে।০৭ জুলাই ২০২৬
জানা গেল জুনে বিদ্যুৎ বিল বেশি আসার কারণমিটারের কারিগরি ত্রুটির কারণে নয়, বরং গ্রাহকদের বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রধান কারণ নতুন কার্যকর হওয়া ট্যারিফ (বিদ্যুতের মূল্যহার) এবং গরমে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার।০৬ জুলাই ২০২৬
বরগুনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যুবরগুনা সদর উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের মেয়েও আহত হয়। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ফুলঢলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।০৬ জুলাই ২০২৬
বর্ষাতেও শুষ্ক কাপ্তাই হ্রদ: ব্যাহত নৌ-যোগাযোগ, কমেছে বিদ্যুৎ উৎপাদনবর্ষাকালেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অনেকটাই শুকিয়ে গেছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমানো হয়েছে। রাঙামাটি জেলা শহরের সঙ্গে পাঁচ উপজেলার নৌ-যোগাযোগও ব্যাহত হচ্ছে। বছরের বেশিরভাগ সময় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হলেও শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদ হয়ে উঠেছে দুর্ভোগে০৪ জুলাই ২০২৬
বিদ্যুৎ বৈষম্য দূর ও সংস্কার জরুরিদেশের বিদ্যুৎ পরিস্থিতিতে দুঃখজনক বৈপরীত্য লক্ষ করা যাচ্ছে। একদিকে নীতিনির্ধারকরা দাবি করছেন– লোডশেডিং নেই বললেই চলে; অন্যদিকে গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন বলছে ভিন্ন কথা। হালে বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, লোডশেডিংয়ের প্রায় ৮৪ শতাংশই হচ্ছে গ্রামাঞ্চলে।৩০ জুন ২০২৬
আগামী দুই দিনে লোডশেডিং কমবে: বিদ্যুৎমন্ত্রীআগামী দুই দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২৮ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।২৮ জুন ২০২৬