স্ট্রিম প্রতিবেদক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে এলপিজির দাম। এটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ ও ভোক্তা অধিকারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ‘বৈঠকে এলপিজির দাম নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে আমরা জেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বলেছি। ইতোমধ্যে আমাদের টিম চট্টগ্রামে গেছে। রাজধানীতেও পদক্ষেপ নেওয়া হবে। আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হয়ে আসবে। বন্ধ দোকান খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হয়েছে কিনা– প্রশ্নে ফাওজুল কবির বলেন, ‘অনেককে সাজা দেওয়া হয়েছে। তিনভাবে কাজ হচ্ছে। একটি জেলা প্রশাসন; এটি মন্ত্রিপরিষদ সচিবের হাতে। এরপর রয়েছে পুলিশ। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।’
তিনি বলেন, ‘কারসাজিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কেউ জড়িত কিনা, আমরা দেখব। সিলিন্ডার গ্যাসের ব্যবসার ৯৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে বেসরকারি খাত। মাত্র ২ শতাংশ সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রোপেন-বিউটেন থেকে এলপিজি সিলিন্ডার করে।’
উপদেষ্টা জানান, তিনি জ্বালানি সচিব ও বিইআরসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। পরে জ্বালানি সচিব এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বৈঠক করেন। এলপিজি আমদানি করে সিলিন্ডার করা হয়। গত মাসের তুলনায় আমদানি বেশি হয়েছে। কোনো ঘাটতি থাকার কথা নয়।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা থাকায় কিছু ক্ষেত্রে জাহাজীকরণে সমস্যা হচ্ছে। এটি নিয়ে কাজ হচ্ছে। তবে চলতি মাসে সমাধানের সম্ভাবনা নেই।’
বাসাবাড়িতে গ্যাস সংকট বিষয়ে ফাওজুল কবির বলেন, ‘গ্যাসের স্থানীয় উৎপাদন রয়েছে। আরেকটি হচ্ছে, আমদানি করা এলএনজি। এখানে কোনো ঘাটতি নেই।’

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে