স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীতে বাড়ি গিয়ে গালিগালাজের কারণ জানতে চাওয়ায় প্রতিবেশীর লাঠি পেটায় শমসের আলী শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বরকত শেখকে আটক করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামের ইমাম বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শমসের শেখ ওই গ্রামের গৌরীপুর গ্রামের সোবান শেখের ছেলে। স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত বরকত শেখ পশ্চিম গৌরীপুর গ্রামের মজিদ শেখের ছেলে। ঘটনার পর তাঁকে আটক করা হলেও তাঁর স্ত্রী আঁখি বেগম বাড়ি থেকে গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এ কে এম শফিউদ্দিন আহম্মেদ কাশেম, ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বলেন, বরকত শেখ একজন মাদকসেবী ও ব্যবসায়ী। তাঁর স্ত্রী আঁখিও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রবিবার ভোরের দিকে শমসের শেখ মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বরকত শেখ গালিগালাজ করছিল। কাকে গালিগালাজ করছে জানতে চেয়ে এগিয়ে গেলে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাঁকে জখম করে বরকত।
শমসের আলীর পুত্রবধূ হাসনা বেগম বলেন, ‘ফজরের আযানের পর বরকত শেখ আমাদের বাড়ি এসে দরজায় লাথি ও অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। আমি দরজা না খোলায় লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে। এ সময় তাঁর স্ত্রী আঁখি বেগমও সাথে ছিল।’
হাসনা বেগম জানান, মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গালিগালাজ করার বিষয়টি শুনে জানতে যান তাঁর শ্বশুর। তাঁকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে বরকত। পরে তাঁদের ডাক-চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে বরকত শেখকে আটক করলেও তাঁর স্ত্রী আঁখি পালিয়ে যান।
স্থানীয় খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হারুন অর রশীদ বলেন, রোববার ভোরের দিকে বরকত শেখ একটি বাঁশ নিয়ে প্রতিবেশি শমসের শেখের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বরকতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি একজন মাদকসেবী। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মান ও সমমর্যাদাবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ক বহাল থাকবে।
২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে দাদিকে খুন ও নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় দাদির আপন ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম (৩০) নিহত দাদীর আপন ভাগনে ও নাতনির খালাতো চাচা। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন জেলার পুলিশ সুপার আনোয়ার জহিদ।
৩ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের মামলা তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব ও অংশ নিয়েছে, তাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে হবে– এই অঙ্গীকার আমরা করেছি।
১৭ মিনিট আগে
নানা নাটকীয়তার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণের ঘোষণা দিয়েছেন কবি মোহন রায়হান। তবে মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কারটি নিতে চান বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে