স্ট্রিম প্রতিবেদক

পরিবারের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার চিড়িয়াখানা, শিশুপার্ক, পার্ক ও প্রেক্ষাগৃহে ঈদের দ্বিতীয় দিনেও ছুটছে ঢাকাবাসী। চিড়িয়াখানায় স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেড়েছে ভিড়। শিশুমেলার থেকে শুরু করে পার্কগুলোতেও ছিল উপচে পড়া ভিড়, একই চিত্র সিনেপ্লেক্সেও।
রোববার ঢাকার বিনোদনকেন্দ্রগুলো ঘুরে এই চিত্র দেখা গেছে।
টঙ্গী থেকে পেশায় মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ তার পরিবারের ৫ সদস্যকে নিয়ে মিরপুরের চিড়িয়াখানায় এসেছেন। তিনি স্ট্রিমকে জানান, অনেক দূর থেকে চিড়িয়াখানায় এলেও আসাটা স্বার্থক হয়েছে। বিশেষ করে তার বাচ্চারা আফ্রিকান সাদা সিংহ দেখে অনেক খুশি হয়েছে।
হেমায়েতপুর থেকে আসা আরেক দর্শনার্থী আলম তার পরিবারের ৯ সদস্য নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে তার বেশি বাইরে যাওয়া হয় না। চিড়িয়াখানায় আসার ফলে তাদেরও একপ্রকার পিকনিক হয়ে গেল। তা ছাড়া তার মেয়ে বাঘের খাঁচার কাছে গিয়ে বাঘ মামাকে দেখতে পেয়েও অনেক খুশি। তার মেয়ের এই খুশি দেখেই তার শান্তি লেগেছে।
এদিকে শ্যামলী শিশুমেলায় ঘুরতে আসা রফিকুল ইসলাম বলেন, তিনি তার ছেলেকে নিয়ে সোয়ান অ্যাডভেঞ্চার উঠেছিলেন। ছেলে রাফি অনেক এনজয় করেছে। বাবার সঙ্গে বসায় বেশি ভয় পায়নি।

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শফিক ইসলাম জানান, তার পরিবারের সদস্যদের নিয়ে সন্তানদের আনন্দ দেওয়ার জন্যই তিনি শিশুমেলায় এসেছেন। তার ছোট্ট মেয়ে একা পেন্ডুলাম নামের রাইডে চড়েও ভয় পায়নি। মেয়ের সাহস দেখে তিনিও খুশি।
সংসদ ভবন ও জিয়া উদ্যান একই রোডে থাকায় ঢাকাবাসীরা ভিড় করছেন, আজমল নামের এক দর্শনার্থী জানান তিনি পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছেন। তার মেয়েকে জাতীয় সংসদের স্থাপত্যশিল্প দেখিয়ে জিয়া উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছেন।

এদিকে ঢাকার মিরপুরের সনি সিনেপ্লেক্সে ‘রাক্ষস’ মুভি দেখতে আসা ফারুক হোসেন স্ট্রিমকে জানান, তার কাছে সিয়ামের অভিনয় অনেক পছন্দের। যার জন্য তিনি তার মুভি দেখতে এসেছেন।
গাজীপুর থেকে আসা তিন বন্ধু রিপন, মোশাররফ এবং মোহাম্মদ রাজু জানান, তারা ‘রাক্ষস’ ছবিটি দেখতে এসেছিলেন, যদিও আজকে শো হাউসফুল হওয়ার জন্যই টিকিট পননি। ফলে রায়হান রাফি পরিচালিত ‘প্রেশারকুকার’ মুভিটি দেখে বাড়ি ফিরবেন।
‘বনলতা এক্সপ্রেস’ দেখতে জাবের হোসেন তার ছেলেকে নিয়ে এসেছেন। তিনি জানান, তার কাছে হুমায়ূন আহমেদ বরাবরই পছন্দের একজন লেখক। তার ‘অপেক্ষা’ উপন্যাসের অবলম্বনে বনলতা এক্সপ্রেস মুভিটি তার কাছে এই ঈদের অন্যতম আকর্ষণ।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
৪০ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১ ঘণ্টা আগে