স্ট্রিম প্রতিবেদক

ঢাকা শহরকে নিজের বাড়ির আঙিনার মতো সাজিয়ে তুলবেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে সড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।
প্রশাসক সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’র পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সড়ককে মডেল রাস্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের আওতায় সড়কের মিডিয়ান ও ফুটপাতে ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে।
ফুটপাত দখল ও গাছ নষ্ট হওয়া প্রসঙ্গে প্রশাসক বলেন, সিটি করপোরেশন বা পুলিশের পক্ষে সবসময় পাহারা দেওয়া সম্ভব নয়। একদিকে গাছ লাগাব আর অন্য কেউ তা ছিঁড়ে ফেলবে, এভাবে সুফল আসবে না। নগরবাসীকে শপথ নিতে হবে, ডাস্টবিন ছাড়া আবর্জনা ফেলা যাবে না। পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক জানান, আগামী এক মাসের মধ্যে এই প্রকল্পের প্রথম ধাপ শেষ হবে। পরের ধাপে ধানমন্ডি আবাসিক এলাকা ও লেক কেন্দ্রিক নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১১ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে