শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ২৭
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। সংগৃহীত ছবি
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। সংগৃহীত ছবি

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আমীরুল ইসলামের বড় ভাই কামাল আহমেদ বাচ্চু বলেন, আমীরুল আমাদের ছেড়ে চলে গেছে। রাত ১টা ০৭ মিনিটে চিকিৎসক আমাদের খবরটি নিশ্চিত করেছে।

কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে গত ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন আমীরুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আমীরুল ইসলামের প্রথম জানাজা এ প্রতিষ্ঠান প্রাঙ্গণে বাদ জুমা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ৩টায় বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মিরপুরে গোলারটেক ঈদগা জামে মসজিদে।

শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আমীরুল ইসলাম। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি। তাঁর বইয়ের সংখ্যা দুই শতাধিক।

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে আমীরুল ইসলামকে সমাহিত করা হবে বলেও জানা গেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত