সাবাহকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিনস লিগে ইউনাইটেডের দাপুটে প্রত্যাবর্তন
স্পোর্টস ডেস্ক

দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরেই দাপুটে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওল্ড ট্রাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহকে ৪-০ গোলে হারিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় পেলো মাইকেল ক্যারিকের দল।
প্রথমার্ধের শুরুতে সাবাহ কিছুটা প্রতিরোধ গড়লেও ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিয়ন্ত্রন নিতে থাকে ইউনাইটেড। ২৮ মিনিটে গোলের দরজা খোলেন মাতেউস কুনহা। চ্যাম্পিয়নস লিগে এটিই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম গোল। এরপর বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে দলের অধিনায়ক ও মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের গোলে ব্যবধান ২-০ হয়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ৪৫ মিনিটে ফরোয়ার্ড বেনজামিন সেস্কো গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইউনাইটেড। সেস্কো সারাহর গোলরক্ষককে কাটিয়ে গিয়ে ফাঁকা জালে বল পাঠানোর মাধ্যমে।
বিরতির পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি ইউনাইটেড। সাবাহ মাঝেমধ্যে বলের দখল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করলেও এটাকিং থার্ডে গিয়ে কার্যকর কিছু করতে পারেনি। ইউনাইটেড ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায়। যার সুফল আসে ৬৮ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ গোল করলে ব্যবধান ৪-০ করতে সাবাহর ম্যাচে ফেরার সব সম্ভাবনা শেষ করে দেন। শেষ দিকে দুইদলের খেলোয়াড়েরা গোল করার জন্য মরিয়া হতে থাকলেও শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে দুই বছর পর চ্যাম্পিয়নসলিগে নিজেদের প্রত্যাবর্তন রাঙালো ইউনাইটেড।
ইউনাইটেডের এর আগে ২০২৩-২৪ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের এটি রেকর্ড ২৬তম চ্যাম্পিয়নস লিগ অভিযান।
আজারবাইজানের ক্লাব সাবাহ বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের জায়গা করে নিয়েছিল।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




