স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামে স্থানীয় মন্দিরের এক সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয় লোকজন মন্দিরসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নয়ন দাশ খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশারঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন। তাঁর স্থায়ী বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া দোহাজারীর ফুলতলা গ্রামে। তিনি গোপাল দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে অজ্ঞাত কয়েকজন নয়ন দাশকে তাঁর বসতঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান না পেয়ে ২০ এপ্রিল রাতে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করে। পরে ২১ এপ্রিল স্থানীয় বাসিন্দা ও মন্দির-সংশ্লিষ্টরা আশপাশের এলাকায় অনুসন্ধান চালান। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মন্দিরের পূর্ব পাশের দুর্গম পাহাড়ে একটি গাছের সঙ্গে চাদর পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৮ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১৯ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৪ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৩ মিনিট আগে