স্ট্রিম প্রতিবেদক

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষের সমাগম ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংসদ ভবনের বাইরে সড়কে স্থাপিত মঞ্চে চলছে বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পীর সংগীত।
এদিন সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে নানাবয়সী মানুষ। বেলা গড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম বেড়েছে। তাঁদের কেউ হাতে জাতীয় পতাকা, আবার কেউ মাথায় পতাকা বেঁধে এসেছেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে এসেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, গত বছর এই দিনে শেখ হাসিনাকে ধাওয়া দিয়েছিলাম। আজ এলাকার কয়েকজন মিলে উদযাপন করতে এসেছি।
অনুষ্ঠানস্থলের আশপাশে বেশ কয়েকটি ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে সাউন্ড বক্স।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। রয়েছেন ফায়ার সার্ভিস সদস্য ও বিএনসিসির স্বেচ্ছাসেবকরাও। র্যাব ও পুলিশের নিয়ন্ত্রণকক্ষ বসানো হয়েছে।
রাষ্ট্রীয়ভাবে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয় মিলে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে ইতিমধ্যে সাইমুম শিল্পগোষ্ঠী, কলরব শিল্পগোষ্ঠী, শিল্পী নাহিদ, তাশফির, চিটাগং হিপহপ হুড, র্যাপার সেজান ও ব্যান্ডদল শূন্য সংগীত পরিবেশন করেছে।
এ ছাড়া কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, ইথুন বাবু ও মৌসুমী, ব্যান্ডদল সোলস ও ওয়ারফেইজের পরিবেশনার কথা রয়েছে।
বিকেলে আসরের নামাজের বিরতি দিয়ে ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় 'স্পেশাল ড্রোন ড্রামা' এবং ৮টায় ব্যান্ডদল আর্টসেলের কনসার্ট করার কথা রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে