স্ট্রিম সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন মু এন (MU EN) টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনের এ বিক্ষোভে অংশ নেন শতাধিক শ্রমিক।
শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দেওয়ার পর তাঁরা কর্তৃপক্ষের কাছে চলতি মাসের ১৫ দিনের বেতন ও আসন্ন ঈদের বোনাস দাবি করেন। কিন্তু কর্তৃপক্ষ পাওনা পরিশোধে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেন। পরে দুপুর ২টার দিকে কারখানার পাশের একটি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
আন্দোলনরত এক নারী শ্রমিক বলেন, ‘ঈদের আগে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেছি আমরা। কিন্তু তারা কোনো পাওনা দেয়নি। এজন্যই আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা দ্রুত পাওনা পরিশোধের দাবি জানাই।’
তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী মাসের শেষে বেতন পরিশোধ করা হয়। কারখানার পরিচালক ইমাম হোসেন জানান, ১৩ মার্চ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। এখন শ্রমিকরা মাঝপথে বেতন ও বোনাস দাবি করছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৮ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩২ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে