স্ট্রিম সংবাদদাতা

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টায় শূন্যরেখায় আটকে পড়েছে শিশুসহ ১০ জন। রোদ-বৃষ্টির মধ্যে ৩৫ ঘণ্টা ধরে তারা সেখানে অবস্থান করছে।
গতকাল শুক্রবার ভোরের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এতে অনিশ্চয়তার মধ্যে তারা দুই দেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়েছে ১০ জনকে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে পড়েন তারা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও ১০ জনকে ফেরত নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছে। সীমান্তে যেকোনো ধরনের পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

গাংনী সীমান্তে আটকা আরও ৭ জন
এদিকে মেহেরপুরের গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টার পর শিশুসহ সাতজন শূন্যরেখায় আটকা পড়েছে। এতে প্রায় ১২ ঘণ্টা ধরে সেখানে অবস্থান করছে তারা।
শনিবার ভোরের দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১০৪ নম্বর মেইন পিলার এলাকায় ঠেলে বিএসএফ। এতে ওই এলাকায় কয়েক ঘণ্টা ধরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছে, কাঁটাতারের গেট খুলে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও এক শিশুকে বাংলাদেশের দিকে এগিয়ে দেয় বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ করলে তারা আবার ভারত সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হন। এ সময় বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। এর পর থেকে তারা সেখানেই অবস্থান করছেন।
এদিকে পুশইন চেষ্টার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজিবি। সকাল থেকে হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি বিএসএফকে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

.png)

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।
২২ মিনিট আগে
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যালের তৈরি ‘কিউডেঙ্গা’ (Qdenga) টিকা ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ের সামনে থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া খাতুনের ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে মারধরে ওই ঝালমুড়ি বিক্রেতা নারী নিহত হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
২০ জেলায় গত বছরের তুলনায় গড়ে মামলার সংখ্যা কমেছে ৬২ দশমিক ২ শতাংশ। এই উদ্যোগ আরও কার্যকর করা গেলে দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
৪২ মিনিট আগে