স্ট্রিম প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আগামীকাল সোমবার (৮ জুন) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ রবিবার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লিতে আগামীকাল সোমবার থেকে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক শুরু হবে। বৈঠকে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক উপায়ে এসব সমস্যার সমাধান খোঁজা হবে বলেও জানান তিনি।
রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার তদন্ত, অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও বিচারিক আদালতের রায়—সবই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা প্রশংসনীয়। পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের পুরস্কৃত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
মাদক ও জুয়াবিরোধী অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে সহজে জামিন নিতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১৬ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে