স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তাঁর পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। আগামী ৯ এপ্রিল এই মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এই প্রেক্ষাপটেই আইনি প্রক্রিয়ার খোঁজ নিতে তাঁরা ট্রাইব্যুনালে আসেন।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালে আসেন আবু সাঈদের পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ট্রাইব্যুনালে পৌঁছে তারা প্রসিকিউটর মইনুলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
ট্রাইব্যুনালে আসা প্রতিনিধি দলে ছিলেন আবু সাঈদের দুই বড় ভাই আবু হোসেন এবং এই মামলার বাদী রমজান আলী। এছাড়া তাদের সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়ক রহমত আলী, আবু সাঈদের বন্ধু ও সহযোদ্ধা মাহিদ হাসান শাকিল এবং মামলার অন্যতম সাক্ষী, সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরমান হোসেন।
ট্রাইব্যুনালে আসার উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামলার বাদী রমজান আলী। আইনি প্রক্রিয়ার শেষ পর্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ৯ তারিখ রায় ঘোষণার দিন ধার্য হয়েছে, সে বিষয়ে সর্বশেষ অবস্থা জানতেই আমরা আজ এখানে এসেছি।’

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে