স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপা বাধার মুখে পড়েন। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া জানান তিনি।
রিজভী বলেন, ‘দলের সুরুচিসম্পন্ন কর্মীরা কখনো এ ধরনের কাজ করতে পারে না। আমরা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, একজন বড় মাপের শিল্পী বিএনপিকে সমর্থন করেন—এটিই অনেক বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি সাংগঠনিক দক্ষতা, মেধা ও মননশীলতার মাপকাঠিতেই একজন প্রার্থীর যোগ্যতা বিবেচিত হওয়া উচিত।
বিশ্বের বিভিন্ন দেশে তারকাদের রাজনীতিতে আসার উদাহরণ টেনে রিজভী বলেন, ‘আর্নল্ড শোয়ার্জনেগার রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েছিলেন। ভারতেও অনেক সেলিব্রিটি নিয়মিত নির্বাচিত হচ্ছেন। বাংলাদেশে কেন আসতে পারবেন না? কনকচাঁপা এক দিনে তারকা হননি, তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাঁর সাথে কেন এমন অশোভন আচরণ করা হবে?’ এ সময় তিনি প্রয়াত ড. এমাজউদ্দীনের উদাহরণ দিয়ে বলেন, সবাই রাজপথে মিছিল না করলেও দলের প্রতি তাঁদের নৈতিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত শনিবার (১১ এপ্রিল) নয়াপল্টন কার্যালয়ে কনকচাঁপা মনোনয়ন ফরম কিনতে গেলে বগুড়া জেলা বিএনপির এক নেত্রী সেখানে হট্টগোল ও বাধার সৃষ্টি করেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনেও সিরাজগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২১ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে