স্ট্রিম প্রতিবেদক

সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্ট (আধেয়) ব্লক ও ফিল্টারে সক্ষমতা বাড়াতে প্রায় ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনতে যাচ্ছে সরকার।
বুধবার (২০ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আলোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টারের (এনটিএমসি) ‘এক্সপানশন অব কনটেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম (ফেজ-১)’-এর এই ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। তবে কোন ধরনের পণ্য বা যন্ত্র কেনা হবে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরবরাহ প্রতিষ্ঠান ‘গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র সঙ্গে চুক্তির আওতায় এই কেনাকাটায় ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকা খরচ হবে।
‘কনটেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম’-এর আওতায় এনটিএমসি দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও সরকারবিরোধী নানা ধরনের প্রচারণা ও কনটেন্ট রোধের কাজ করে আসছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নাগরিকের ব্যক্তিগত জীবনে আড়িপাতায় সংস্থাটি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। এর মধ্যেই এনটিএমসির সরকারবিরোধী প্রচারণা রোধ ব্যবস্থা সম্প্রসারণের তথ্য এলো।
অথচ চব্বিশের জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়াসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এনটিএমসি বিলুপ্তির পদক্ষেপ নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।
২০২৫ সালের ২৪ ডিসেম্বর এনটিএমসি বিলুপ্ত করে এর বদলে ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট (সিআইএস)’ নামে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তাব রেখে টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত খসড়া অনুমোদনও দেয়। তবে সেটি আর কার্যকর হয়নি।

.png)

রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
২ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১৫ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৭ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩৯ মিনিট আগে