স্ট্রিম প্রতিবেদক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে আরও তীব্র করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে পেন্টাগনের এক ব্রিফিংয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের আকাশসীমায় সামরিক প্রাধান্য প্রতিষ্ঠার পর এখন সামনের দিনগুলোতে হামলার মাত্রা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
জেনারেল কেইনের ভাষ্য অনুযায়ী, চলমান অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের হার প্রায় ৭৩ থেকে ৮৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র অভিযান ধীর করছে না; বরং আরও গতি বাড়াচ্ছে এবং এটি এখনো অভিযানের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো টর্পেডো ব্যবহার করে শত্রু যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনা এটি বলে দাবি করা হয়েছে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক কমান্ড সেন্টার এবং পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন ও মিত্র বাহিনীর স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।

কোনো কাজ না করেই ভুয়া কার্যাদেশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের জাল প্যাড বানিয়ে ১৩ কোটি ৭১ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানসহ ছয় শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক সজীব আ
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সংকটের আশঙ্কায় এ বিষয়ে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানের বদলে গণপরিবহন ব্যবহারের জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন পলাতক আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বিচ্ছিন্ন করে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
৩ ঘণ্টা আগে